কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় গৃহবধূর উপর সংঘবদ্ধ হামলা 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর উত্তর পাড়ায় এক গৃহবধূর বসতবাড়ির ভিতরে ঢুকে সংঘবদ্ধ মহিলারা হামলা চালিয়ে মারাত্মক আহত করেছে খালেক শেখের কন্যা জোহরা খাতুনকে। এলাকাবাসীর হস্তক্ষেপের কারণে বেঁচে গেলেন গৃহবধূ জোহরা মরণাপন্ন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল রোগী সূত্রে জানা গেছে গতকাল শুক্রবার (১০ জানুয়ারি)  দুপুরে এক এলাকার ওয়াজুদ্দির স্ত্রী পারভিন, রশিদ আলীর স্ত্রী শুকুর জান, দুলালের স্ত্রী জুঁই, শওকত মোল্লার স্ত্রী শিল্পী খাতুন, সাইদুলের স্ত্রী শেফালী, সালাম আলীর কন্যা পলি খাতুন লাঠি, লোহার রড দিয়ে মুখ বেঁধে বেধড়ক মারপিট করে বর্বরোচিত ভাবে।

নির্যাতীতা জোহরা জানায় তিন দফা তাকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে সংজ্ঞাহীন পড়লে পানি দিয়ে হুশ ফিরিয়ে একাধিক বার নির্যাতন চালানো হয়। স্থানিয়দের ভাস্য মতে বৃহস্পতিবার বিচার করে জোহরা কে তার স্বামীর বাড়ি উঠিয়ে দেয়। পরের দিন শুক্রবার দুপুরে জোহরার স্বামীর বাড়ি উপস্থিত হয় এক ই এলাকার বদর উদ্দিন মোল্লা র পুত্র ওয়াজ উদ্দিন ও পরশ আলীর পুত্র সালাম ঘটনা স্থলে উপস্থিত থেকে হূকুম দেয় বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন। তাদের নির্দেশে এ হামলা চালানো হয়। পারিবারিক সূত্রে জানা গেছে থানায় এজাহার দায়ের করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর