কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের ৭ জন

কুষ্টিয়ার দৌলতপুরে সনাতন ধর্ম ছেড়ে একটি পরিবারের সাত সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাজুডাঙ্গা গ্রামের বাসিন্দা।

কুষ্টিয়ায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের ৭ জন

কুষ্টিয়ায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের ৭ জন
কুষ্টিয়ায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের ৭ জন

উপজেলার বাজুডাঙ্গা গ্রামের কানু চন্দ্র দাস, তার ছেলে নবকুমার দাস তাদের স্ত্রী সন্তানদের নিয়ে একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

সোমবার (০৭ আগস্ট) দুপুরে তারা কুষ্টিয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ কুষ্টিয়ায় উপস্থিত হয়ে পরিবারের সকলে এফিডেফিটের মাধ্যমে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণপুর্বক কানু চন্দ্র দাস থেকে মোঃ আব্দুর রহমান, নব কুমার দাস থেকে মোঃ ইব্রাহিম নাম ধারণ করেন। পরিবারের অন্য সদস্যরাও একই সাথে তাদের নাম পরিবর্তন করেন।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের ৭ জন

সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী মোঃ ইব্রাহিম জানান, দু-বছর আগে আমার ছোট ভাই প্রেম কুমার দাস ইসলাম ধর্ম গ্রহন করে। বর্তমানে তার নাম আব্দুল্লাহ আল সাইফ। সে পলিটেকনিক ইন্সটিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবার সে মাদ্রাসায় লেখাপড়া করছে। তার আচার আচরণ, ও ধর্মীয় রীতিনীতি পালন দেখে আমরা মুগ্ধ হই। এবং আমরা স্ব-প্রণোদিত হয়ে পরিবারের সকলে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর