স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আমরা কাজ করতে চাই : ডিসি এহেতেশাম রেজা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আমরা কাজ করতে চাই : ডিসি এহেতেশাম রেজা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২, ২০২৩
স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আমরা কাজ করতে চাই : ডিসি এহেতেশাম রেজা

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা বলেন- স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আমরা কাজ করতে চাই। এছাড়াও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতেও আপনাদের সহযোগিতা কামনা করি।

স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আমরা কাজ করতে চাই : ডিসি এহেতেশাম রেজা

স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আমরা কাজ করতে চাই : ডিসি এহেতেশাম রেজা

স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আমরা কাজ করতে চাই : ডিসি এহেতেশাম রেজা

জেলা প্রশাসক এহতেশাম রেজা আরো বলেন, বাল্য বিবাহের কোন সুযোগ নাই। স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুল চলাকালীন সময়ে যাতে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় পার্কে যেতে না পারে সেই বিষয়ে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অতিশীঘ্রই পার্কে এবং বিনোদের স্থানগুলোতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হবে।

মঙ্গলবার (১লা অগাস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি, দৈনিক জয়যাত্রা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও জাগো নিউজ-২৪ এর কুষ্টিয়া প্রতিনিধি আল মামুন সাগর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং চ্যানেল আই’র কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, দৈনিক কুষ্টিয়ার কাগজ’র প্রকাশক ও সম্পাদক এবং এসএ টিভির কুষ্টিয়া প্রতিনিধি নুর আলম দুলাল, দৈনিক ইত্তেফাক’র জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, বাংলাভিশন ও দেশরূপান্তর’র কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিক, প্রথম আলো’র নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসান, চ্যানেল-২৪ এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং দৈনিক দি টিচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক শরীফ বিশ্বাস, দৈনিক সমকাল ও ডিবিসি নিউজের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ হোসেন রানা, সময় টিভির কুষ্টিয়া প্রতিনিধি এস এম রাশেদ, দৈনিক কুষ্টিয়ার দর্পন’র প্রকাশক ও সম্পাদক মজিবুল শেখ এবং নয়াদিগন্তের কুষ্টিয়া প্রতিনিধি নুরুল কাদের।

এছাড়াও উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শারমিন আখতার, কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, দৈনিক যুগান্তর’র কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়ার খবর’র প্রকাশক ও সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, বাংলা টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি এম লিটন উজ জামান, বিটিভি’র কুষ্টিয়া কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলাম, সাপ্তাহিক রবি বার্তার সম্পাদক ও প্রকাশস ডাঃ গোলাম মওলা, দৈনিক দিনের খবর’র প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক প্রতিজ্ঞা’র সম্পাদক নূরুন্নাহার সীমা।

দৈনিক আলোকিত বাংলাদেশ’র কুষ্টিয়া প্রতিনিধি আরিফ মেহমুদ, সংবাদ প্রতিদিন’র রবিউল আলম ইভান, দৈনিক সাগরখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী জোয়ার্দ্দার, ঢাকা পোষ্ট’র কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ, দৈনিক আন্দোলনের বাজার প্রত্রিকার প্রতিনিধি ও জি লাইভ ২৪ এর নির্বাহী সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল, দৈনিক দিনের শেষে পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি নিজাম উদ্দিন, সময়ের দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়ার কন্ঠ ২৪ ডট কমের প্রকাশক ও সম্পাদক নাব্বির আল নাফিজ, জি লাইভ ২৪ এর কুষ্টিয়া প্রতিনিধি আলেক চাঁদ সহ কুষ্টিয়া প্রেসক্লাবের সংবাদিক, ফটো সাংবাদিক এবং ভিডিও সাংবাদিকবৃন্দ।

মতবনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে শিশু খাদ্যে ভেজাল বন্ধ, পরিবেশ দূষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাজারে ব্যবহৃত পলিথিনের ব্যাগ বন্ধ করতে নজরদারি বাড়ানো, অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন, আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট তৈরিকারী ডিলারদের ব্যবস্থা গ্রহণ, জেলা প্রশাসনের আওতাধীন সকল ওয়েব সাইটের তথ্য হালনাগাদ করা, কার্যাদেশ ছাড়াই বালি মহলের ইজারা দেওয়া, বাল্য বিবাহ বন্ধে প্রয়োজনী পদক্ষেপ গ্রহন করা, শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে উদ্যোগ গ্রহণ করা, ডায়াগনেস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার মূল্য তালিকা সংযোজন করা, হরিপুর শেখ রাসেল সংযোগ সেতুর উপর বালিবাহী ট্রাকের দৌরাত্ম বন্ধকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা, স্কুল ড্রেস পরিহিত অবস্থায় ছাত্র-ছাত্রীদের পার্কে ভ্রমনে বিধিনিষেধ আরোপ করাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কমনা করা হয়েছে।

এছাড়াও সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগের সুরে জানানো হয়, সংবাদ সংগ্রহের প্রয়োজনে সময় মত সাংবাদিকরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। বিশেষ করে টিভি’তে কর্মরত সাংবাদিকদের সংবাদের প্রয়োজনে প্রায়শই জেলা প্রশাসকের বক্তব্য প্রয়োজন হয় এবং বিগত দিনে সময় মত জেলা প্রশাসনের বক্তব্য না পাওয়ার কারণে নানাবিধ সমস্যার সম্মুখী হতে হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের আওতাধীন অনেক অফিসের কর্মকর্তাদের ফোন রিসিভ না করার বিষয়েও অভিযোগ জানান সাংবাদিক নেতারা।

সাংবাদিকদের পক্ষ থেকে জেলা প্রশাসককে আরো জানানো হয়, কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অনেক কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন ধরে চাকুরী করার কারণে তারা নিজেদের মধ্যে সিন্ডিকেট তৈরি করে নানান সময় সেবা প্রত্যাশীদের হয়রানী করে থাকে। তাই তাদের বদলীর মাধ্যমে সেবা প্রত্যাশীদের সিন্ডিকেট থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়।

সাংবাদিকদের আশ্বস্ত করে জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন- জেলা প্রশাসানের আওতাধীন সকল তথ্য আগামী দুই সপ্তাহের মধ্যে হালনাগাদ করা হবে। সারের কৃত্রিম সংকট সম্পর্কে জেলা প্রশাসক বলেন, বর্তমানে সারের কোন সংকট নেই। যদি কোন ডিলার সারের কৃত্রিম সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।

বর্তমানে ১ দশমিক ৩৭ মেট্রিক টন টিএসপি সারের চাহিদার বিপরীতে মজুদ রয়েছে ২ দশমিক ৭৭ মেট্রিক টন, ২ দশমিক ১১ মেট্রিক টন ডিএপি সারের চাহিদার বিপরীতে মজুদ রয়েছে ৩ দশমিক ৫৮ মেট্রিক টন, ১ দশমিক ৪২ মেট্রিক টন এমওপি সারের চাহিদার বিপরীতে মজুদ রয়েছে ৩ দশমিক ৩৫ মেট্রিক টন । খাদ্যে ভেজাল রোধে বাজার মনিটরিং সহ নিয়মিত ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসক এহেতেশাম রেজা।

তিনি আরো বলেন- কুষ্টিয়াতে বিশেষ করে মিরপুরে আত্মহত্যার সংখ্যা বিগত দিনের তুলনায় অনেক বেড়েছে এবং কুষ্টিয়াতে ডিজেবল শিশু জন্মের হার বেড়েছে। তাই জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে আত্মহত্যা ও ডিজেবল শিশু জন্মের হার কমাতে হবে।