কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার কুমারখালীতে দুই দিনব্যাপী সামাজিক যাত্রাপালা মঞ্চায়িত

কুমারখালী প্রতিনিধি ॥ সামাজিক যাত্রপালা জীবন নদীর তীরে মঞ্চায়িতের মধ্যদিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী গ্রামীণ যাত্রা উৎসব। শনিবার রাতে খোর্দ্দ ভালুকা ডাকুয়া নদীর পশ্চিমপাড়ে এ যাত্রপালা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার রাতে খোর্দ্দ ভালুকা নাট্য গোষ্ঠী কর্তৃক আয়োজিত যাত্রা উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ। শত শত নানা বয়সি মানুষ এই যাত্রপালা উপভোগ করেন। আয়োজকরা জানায়, বিলুপ্তি প্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মঞ্চ সামাজিক যাত্রপালা টিকিয়ে রাখতে বাংলা বর্ষ বরণ ১৪৩১ উপলক্ষ্যে দুই দিনব্যাপী এই যাত্রা উৎসবের আয়োজন করা হয়।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর