কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৩২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ১। এরশাদুল হক (৩৪), পিতা-মোঃ আলাল উদ্দিন, সাং-পশ্চিম রায়গঞ্জ, থানা-নাগেশ্বরী এবং ২। মোস্তাক (২৫), পিতা-মোঃ মাহাআলম, সাং-টেপারকুটি মোল্লাপাড়া, থানা-কচাকাটা, উভয় জেলা-কুড়িগ্রাম।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় অদ্য ০৫ জুলাই ২০২৩ ইং তারিখ রাত ০৩:১৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন রানাখড়িয়া গ্রামস্থ মেসার্স জ্যোতি ফিলিং ষ্টেশন এর সামনে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এরশাদুল হক এবং মোস্তাক কে গ্রেফতার করা হয়।

উক্ত অভিযানে ৩২ কেজি ৫০০ গ্রাম গাঁজা যাহার মূল্য আনুমানিক ৬,৫০,০০০/-(ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জব্দ করা হয়।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর