কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ২ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ০২ বছরের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ দুলাল খান (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। মোঃ দুলাল খান পাবনা সদর থানার খাসচর ধোকড়া গ্রামের বদর উদ্দীনের ছেলে।

কুষ্টিয়ায় ২ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় ২ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কুষ্টিয়ায় ২ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ২৯ এপ্রিল ২০২৩ ইং তারিখ দুপুর ১১:৩৫ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন তারাপুর গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে নাটোর জেলার জিআর-৬৯৯/১২, ধারা-৪০৬/৪২০ এর ০২ বছরের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ দুলাল খান কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় ২ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর