কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিয়ারচর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত জালাল ফরাজী (৪৬) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

মিরপুরে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মিরপুরে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
মিরপুরে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়। এই হত্যাকান্ডের প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে শুক্রবার সকাল ১০টায় নিহতের বাড়ীর সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গত ২৩ শে এপ্রিল সকালে কুন্টিয়ারচর গ্রামে জালাল ফরাজী ও সাইফুল ইসলাম তাদের পাটের জমিতে কাজ করছিল। সেই সময় একই এলাকার আবেদ মিস্ত্রি ট্রলি নিয়ে সাইফুল এর পাটের জমির মধ্য দিয়ে ভুট্টা আনতে যেতে চাই। জালাল ফরাজী ও সাইফুল নিষেধ করলে বাকবিত-ার একপর্যায়ে আবেদ মিস্ত্রি তার সহযোগীদের নিয়ে জালাল ফরাজীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

মিরপুরে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, শুধুমাত্র পাট খেতে প্রবেশ করা নিয়ে নয় তাদের মধ্যে পূর্ব শত্রুতা বিরাজমান ছিল। এলাকায় মূলত দুটি সমাজে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছিল। সেই গ্রুপিং এর কারনেই এই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই হত্যাকান্ডের ঘটনায় ১০ জনকে আসামি করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Glive24.com Logo 252x68 px White মিরপুরে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মুরাদুল ইসলাম বলেন, ইতিমধ্যেই এই হত্যাকান্ডের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর