খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই এপ্রিল ২০২৩, ৪:১৮ পিএম

কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভূক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ আবু রাসেল এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় এবংকুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদৎ হোসেন এর সহযোগিতায় এএসআই (নিরস্ত্র)/মোঃ জাকির হোসেন জিআর পরোয়ানাভূক্ত আসামী টিপুকে এবং এএসআই (নিরস্ত্র)/মোঃ উজ্জল হোসেন সিআর পরোয়ানাভূক্ত আসামীকে লিটন গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন: ১। টিপু (৩০), পিতা-মোঃ নুরু, সাং-বটতৈল, ১। লিটন, পিতা-সাদেক আলী, সাং-কাঞ্চনপুর, উভয় থানা ও জেলা কুষ্টিয়া।

পরবর্তীতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য