কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম (৪৯) কে গ্রেফতার করা হয়েছে। মোঃ সাইফুল ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর থানার মোশারফপুর গ্রামের মৃত হাজী ইয়ার উদ্দিন মন্ডলের ছেলে।

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ০৭ এপ্রিল ২০২৩ ইং তারিখ দুপুর ০৩:২০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন নওদা বহালবাড়ীয়া গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার সদর থানার মামলা নং-৩, তারিখ ০১ এপ্রিল ২০১৭, ধারা-অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম কে গ্রেফতার করা হয়।
![]()
পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।
