কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভারতীয় সীমান্ত থেকে ১২ কেজি রৌপ্য উদ্ধার

ভারতীয় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তর থেকে চোরচালানাকৃত ১২ কেজি রৌপ্য উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিজিবি)।

ভারতীয় সীমান্ত থেকে ১২ কেজি রৌপ্য উদ্ধার

ভারতীয় সীমান্ত থেকে ১২ কেজি রৌপ্য উদ্ধার
ভারতীয় সীমান্ত থেকে ১২ কেজি রৌপ্য উদ্ধার

শনিবার (০১ এপ্রিল) সকালে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর নেতৃত্বাধীন মেহেরপুরের তেতুলবাড়ী বিওপি’র সদস্যরা এ রৌপ্য উদ্ধার করে।

 

৪৭-বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর মেহেরপুরের তেতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নায়েব সুবেদার মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১৪১/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মথুরাপুর মাঠ (বাঁশ বাগানে) নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১২ কেজি রৌপ্য উদ্ধার করে।

Glive24.com Logo 252x68 px White ভারতীয় সীমান্ত থেকে ১২ কেজি রৌপ্য উদ্ধার

উদ্ধারকৃত রৌপ্য এর আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৭৮হাজার ৯২০ টাকা। পরে উদ্ধারকৃত রৌপ্য সেক্টর সদরদপ্তরে জমাদান করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর