কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস এর যৌথ অগ্নিনির্বাপন ও রেসকিউ মহড়া অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, কুষ্টিয়ার যৌথ অগ্নিনির্বাপন ও রেসকিউ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ মার্চ সকাল ১০:৩০ ঘটিকা হতে দুপুর ১১:৩০ ঘটিকা পর্যন্ত কুষ্টিয়া পুলিশ লাইন্সের অভ্যন্তরে অগ্নিনির্বাপন ও রেসকিউ মহড়া অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস এর যৌথ অগ্নিনির্বাপন ও রেসকিউ মহড়া অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস এর যৌথ অগ্নিনির্বাপন ও রেসকিউ মহড়া অনুষ্ঠিত
কুষ্টিয়া জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস এর যৌথ অগ্নিনির্বাপন ও রেসকিউ মহড়া অনুষ্ঠিত

এ মহড়ায় আগুন নিয়ন্ত্রণ পদ্ধতি হাতে কলমে শিখানো হয়। বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিরাপত্তা ও তা থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণের ও মহড়া হয়। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, কুষ্টিয়ার জনাব মোঃ খুরশিদ আলম, সিনিয়র স্টেশন অফিসার ও সঙ্গীয় ফোর্স উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জমাদির (হাইড্রোলিক স্প্রীডার, হাইড্রোলিক হাডস্ কাটার, হাইড্রোলিক র‌্যাম জ্যাক, হাইড্রোলিক ডোর ওপেনার, র‌্যাশ প্রোগাডিং শক, স্টিং উইসার) উপর প্রশিক্ষণ প্রদান করেন।

 

এ মহড়া অনুষ্ঠানে কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন সহ জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত থেকে অগ্নিনির্বাপন প্রশিক্ষণ গ্রহণ করেন।

মহড়া শেষে পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় কুষ্টিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স টিমকে ধন্যবাদ প্রদান করেন।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়া জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস এর যৌথ অগ্নিনির্বাপন ও রেসকিউ মহড়া অনুষ্ঠিত

এ সময় তিনি বলেন যে, কোন দুর্ঘটনা ঘটলে পুলিশ ও ফায়ার সার্ভিস একসাথে কাজ করতে হয়। দু’সংস্থার মধ্যে সমন্বয় থাকলে যেকোন দুর্ঘটনা সফলভাবে মোকাবেলা করা সম্ভব।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর