কুষ্টিয়ায় র্যাবের অভিযানে অনুমোদনবিহীন বেতার সরঞ্জামাদি সহ ০২ জন গ্রেফতার
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে অনুমোদনবিহীন বেতার সরঞ্জামাদি বিক্রয় এবং ক্যাবল নেটওয়ার্ক সেবা প্রদানের অভিযোগে ০২ জন ব্যক্তি ১। মোঃ শরিফুল ইসলাম(৫৫), পিতা-মৃত আমিরুল ইসলাম, সাং-পশ্চিম মজমপুর এবং ২। মোঃ গাফফার মোস্তাক শাহিন (৫২), পিতা-মৃত গোলাম রহমান, সাং-আমলা পাড়া, উভয় থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়েছে।

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে অনুমোদনবিহীন বেতার সরঞ্জামাদি সহ ০২ জন গ্রেফতার
র্যাব সূত্রে জানাযায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একটি আভিযানিক দল অদ্য ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ বিকাল ০৩:৫০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে’’ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে অনুমোদনবিহীন বেতার সরঞ্জামাদি সহ ০২ জন গ্রেফতার
পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।

