বিশেষ প্রতিনিধি ॥ পরিচ্ছন্ন পরিবেশবান্ধব ও আধুনিক কুষ্টিয়া শহর গড়ার লক্ষ্যে প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হলো। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুষ্টিয়া পৌরসভায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বর্জ্য পুনর্ব্যবহার বিষয়ক বিশেষ অ্যাপ ‘রিসাইকেল বাংলা’ (জবপুপষব ইধহমষধ)।এদিন পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক বিশেষ কনফারেন্সের মধ্য দিয়ে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী কনফারেন্সে অ্যাপটির কার্যপ্রণালী, বর্জ্য পুনর্ব্যবহারের ব্যাপক সম্ভাবনা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও জনবান্ধব করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আধুনিক এই উদ্যোগ সফল করতে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও সমৃদ্ধ পৌরসভা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
গুরুত্বপূর্ণ এইঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক, শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানব সম্পদ) এবং কুষ্টিয়া পৌরসভার প্রশাসক (উপসচিব) মো. মিজানুর রহমান চঞ্চল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সোহেল রানা, সহকারী প্রকৌশলী (পূর্ত) এস এম রুহুল আমিন, সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃনিষ্কাশন) সাবিনা ইসলাম, শহর পরিকল্পনাবিদ রানভীর আহমেদ এবং হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ। এছাড়া অ্যাপটির ডেভেলপার টিমের প্রধানসহ সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রযুক্তির এই নতুন সংযোজন নিয়ে আশাবাদ ব্যক্ত করে আয়োজকরা জানান, প্রযুক্তির সঠিক ব্যবহার, নাগরিকদের সচেতনতা এবং সকলের সম্মিলিত উদ্যোগেই আগামীর কুষ্টিয়া একটি পরিচ্ছন্ন ও সমৃদ্ধ শহরে পরিণত হবে।









