কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কবুরহাটে পালিশ মিল ও গোডাউনে রহস্যজনক আগুন; স্থানীয়দের প্রশ্ন—ঋণমুক্তির চেষ্টা নাকি দুর্ঘটনা? 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাটের মাদ্রাসাপাড়া এলাকায় একটি পালিশ মিল ও গোডাউনে  গত শুক্রবার রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। কর্তৃপক্ষের দাবি, আগুনে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে স্থানীয়দের একাংশের দাবি, গোডাউনে তুলনামূলকভাবে কম পরিমাণ মালামাল ছিল এবং আগুন লাগার ঘটনাটি স্বাভাবিক দুর্ঘটনা নাও হতে পারে। তাদের অভিযোগ, কয়েকটি ব্যাংক ঋণ থেকে মুক্তি পেতে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। যা তদন্ত করলে বেরিয়ে আসবে।

 

তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন বলে এর সঠিক তদন্তের দাবি জানান।

 

একই সঙ্গে ঘটনাটি সামনে এনে সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্নও দেখা দিয়েছে ঋণের বোঝা কি সবার জন্য সমান?

 

একজন দরিদ্র মানুষ এনজিও বা সমিতি থেকে ঋণ নিয়ে ভ্যান-রিকশা কিনে জীবিকা শুরু করেন। কোনো কারণে সেই ভ্যান চুরি হয়ে গেলে কিংবা আয় বন্ধ হয়ে গেলে কিস্তির চাপ থেকে রেহাই পাওয়া কঠিন হয়ে পড়ে। অনেক সময় পরিবারের শেষ সম্বল টুকুও বিক্রি করেও ঋণ পরিশোধ করতে হয়।

 

অন্যদিকে বড় ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন। কোনো কারখানা, গোডাউন বা ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেখানে বীমা, ব্যাংক ঋণ এবং সম্পদের মূল্যায়ন সবকিছুই সামনে আসে। তাই কোনো অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষতির পরিমাণ কত, কী পরিমাণ মালামাল ছিল, মালামালগুলো বীমার আওতায় ছিল কি না এবং আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এসব প্রশ্নের নিরপেক্ষ উত্তর পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

কবুরহাটের মাদ্রাসাপাড়ায় এই ঘটনাতেও তাই শুধু ক্ষয়ক্ষতির অঙ্ক ঘোষণা করাই যথেষ্ট নয়। গোডাউনে আগুন লাগার আগে সেখানে কী পরিমাণ মালামাল মজুত ছিল, মালামালের ক্রয়-বিক্রয়ের নথি কী বলছে, ব্যাংক ঋণের পরিমাণ কত, কোনো বীমা করা হয়েছিল কি না এবং আগুনের সূত্রপাত দুর্ঘটনাজনিত নাকি অন্য কোনো কারণে এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন।

 

প্রয়োজনে ফায়ার সার্ভিস, পুলিশ, ব্যাংক কর্তৃপক্ষ, বীমা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সমন্বয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা যেতে পারে। বিশেষ করে আগুনের আগে ও পরে গোডাউনের মজুত, হিসাব-নিকাশ এবং বীমা সংক্রান্ত নথি যাচাই করা হলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হবে বলে মনে করেন এলাকার সচেতনমহল।

 

কারও বিরুদ্ধে প্রমাণ ছাড়া অভিযোগ তোলা যেমন অনুচিত, তেমনি কোনো অনিয়মের অভিযোগ থাকলে তা তদন্ত ছাড়া উপেক্ষা করাও উচিত নয়।

কবুরহাটের এই অগ্নিকাণ্ড তাই শুধু একটি আগুনের ঘটনা নয়; এটি ঋণ, বীমা, ব্যবসায়িক জবাবদিহি এবং সাধারণ মানুষের প্রতি আর্থিক ব্যবস্থার সমান আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এখন প্রয়োজন গুজব নয়—নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন।

 

এ ব্যাপার কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মো. আরশেদ আলী জানান, আগুন লাগার বিষয়টি এখনো তদন্ত চলছ, তবে আগুন লাগার বিষয়টি রহস্যজনক! কেননা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার পর প্রভাব খাটিয়ে বেশী ক্ষয়ক্ষতি দেখানোর জন্য গোডাউন মালিক বিভিন্ন কৌশল অবলম্বন করছিলেন এবং ব্যপক ক্ষয়ক্ষতি দেখিয়ে রিপোর্ট দেয়ার জন্য চাপ সৃষ্টি করতে চেয়েছিলেন। 

তিনি বলেন, সেখানে কিছু বস্তা, সার্টারের বাশ রাখা ছিল যা পুড়ে গেছে।  এতে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। 

 

এ ব্যাপারে জানতে পালিশ মিলের পরিচালক সাইফুল ইসলামের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যুত শর্টসার্কিট থেকে আগুল লেগেছে। আমার বিরুদ্ধে যে সব অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর