কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে পরিস্কার-পরিছন্নতা অভিযান শুরু

কুমারখালী প্রতিনিধি ॥ ডেঙ্গু, মশা ও মাছি প্রতিরোধে এবং পরিস্কার পরিছন্নতা বজায় রাখতে কুষ্টিয়ার কুমারখালীতে পরিছন্নতা অভিযান চালু করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপর্ণা লতিফ আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অন্ষ্ঠুানে ইউএনও মো. রাইসুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও পরিস্কার পরিছন্ন কুমারখালী গড়ে তোলা হবে। পরিছন্নতা বজায় রাখতে ক্লিনিং ক্যালেন্ডার তৈরি করা হবে।

 

তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আজ কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ অভিযান শুরু করা হয়েছে। বিশেষ করে মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত অপরিচ্ছন্ন স্থানগুলো পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি বড় বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানেও এ কার্যক্রম পরিচালিত হবে। প্রতি শনিবার স্বাস্থ্য কমপ্লেক্স ও রবিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এ অভিযান চলবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, এ কার্যক্রম সফল করতে উপজেলাবাসীর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সবার সহযোগিতায় একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত কুমারখালী গড়ে তুলতে চাই।”

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর