কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পূবালী ব্যাংক’র ২৮৭ তম থানাপাড়া উপ-শাখার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে  পূবালী ব্যাংক পিএলসি এর ২৮৭ তম থানাপাড়া উপশাখার উদ্বোধন করা হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক ফরিদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান  কাজী সিহাবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের সভাপতি  মো. আবু জাফর মোল্লা। 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান  মো. ইসমাইল হাওলাদার। উপস্থিত ছিলেন থানাপাড়া উপশাখার ব্যবস্থাপক মো. হাফিজুল ইসলাম।

 

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি  ফরিদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান  কাজী সিহাবুল ইসলাম বলেন, প্রান্তিক পর্যায়ের মানুষের দোরগোড়ায় পূবালী ব্যাংকের সেবা পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় কুষ্টিয়াতে এই ২৮৭তম থানাপাড়া উপশাখাটি উদ্বোধন করা হলো। পূবালী ব্যাংককে একটি আধুনিক ও যুগোপযোগী ব্যাংক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে, যাতে দেশের সর্বস্তরের মানুষ এই ব্যাংকিং সেবার পূর্ণ স্বীকৃতি ও সুফল পেতে পারে। ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে গ্রাহকদের দোরগোড়ায় সর্বোচ্চ সেবা পৌঁছে দিতে আমরা পূবালী ব্যাংক পরিবার সর্বদা বদ্ধপরিকর।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক ও সদস্যবৃন্দ, পূবালী ব্যাংক পিএলসি  কুষ্টিয়া শাখা ও থানাপাড়া উপশাখার কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ীসহ পূবালী ব্যাংক পিএলসি-এর সাধারণ গ্রাহকবৃন্দ। উল্লেখ্য, দেশজুড়ে পূবালী ব্যাংকের ৫২০টি শাখা ও ২৮৭টি উপশাখার পাশাপাশি  এই কুষ্টিয়া থানাপাড়া উপশাখা চালুর মাধ্যমে ব্যাংকিং সেবার পরিধি আরও প্রসারিত হলো।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর