কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই: কাজল মাজমাদার

বিশেষ প্রতিনিধি ॥ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কুষ্টিয়া পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মশারি বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মশারি বিতরণ করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া ইউনিটের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার।

 

 এছাড়া তিনি আগামী পৌরসভা নির্বাচনে কুষ্টিয়া পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী। এদিকে মশারি বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, জেলা যুবদলের সাবেক সহসভাপতি মেজবাউর রহমান পিন্টুসহ স্থানীয় ব্যক্তিরা।

ডেঙ্গু প্রতিরোধে মশারি ব্যবহারের পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

এসময় আক্তারুজ্জামান কাজল মাজমাদার বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং ডেঙ্গুর ঝুঁকি কমানোর লক্ষ্যেই আমাদের এই মশারি বিতরণ কর্মসূচি। সমাজের অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি মনে করি, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত মশারি ব্যবহারের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। জনস্বার্থে এ ধরনের মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর