কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বাস-মোটরসাইকেল সংঘর্ষে কুষ্টিয়ার নুর আলম নিহত

ঢাকা অফিস ॥ রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ নুর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রবিবার (২৫ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও আফরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নুর আলম কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাইপাড়া এলাকার সুতাইল গ্রামের সাকাউল ইসলামের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক নুর আলম গুরুতর আহত হন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলচালককে মৃত অবস্থায় উদ্ধার করে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর