কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে দোকানে ঘুরে ঘুরে বিকাশের নাম্বার সংগ্রহকালে প্রতারক আজাদ আটক

কুষ্টিয়ার মিরপুরে আজাদ মল্লিক (৩০) নামে বিকাশের এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫আগস্ট) দুপুরে মিরপুর নতুন বাজারে অবস্থিত স্থানীয় মোবাইল মেলা নামে একটি দোকান থেকে তাঁকে আটক করা হয়।

মিরপুরে দোকানে ঘুরে ঘুরে বিকাশের নাম্বার সংগ্রহকালে প্রতারক আজাদ আটক

মিরপুরে দোকানে ঘুরে ঘুরে বিকাশের নাম্বার সংগ্রহকালে প্রতারক আজাদ আটক
মিরপুরে দোকানে ঘুরে ঘুরে বিকাশের নাম্বার সংগ্রহকালে প্রতারক আজাদ আটক

মিরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রতাপ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত আজাদ মল্লিক মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের সামছের মল্লিকের ছেলে।

স্থানীয় মোবাইল মেলার মালিক রাজিবুল আলম জানান, কয়েকদিন আগে এই প্রতারক বিকাশে টাকা পাঠানোর নাম করে দোকানে আসে। এরপর খাতায় টুকে রাখা বিকাশের নাম্বারগুলো কৌশলে সে মোবাইলে ছবি তুলে নিয়ে যায়। পরে সেটি সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহ হয়। তিনি আরও জানান, এই প্রতারক আজাদ মল্লিক শুক্রবার পুনরায় বিকাশে টাকা পাঠানোর কথা বলে মোবাইলে ছবি তুলতে আসে। এ সময় তাঁকে হাতেনাতে ধরা হয়। পরে জিজ্ঞাসাবাদে আজাদ স্বীকার করে সে এই প্রতারণার সঙ্গে যুক্ত। এরপর মিরপুর থানা পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গতবছর ডিসেম্বরে মোবাইল মেলা দোকান থেকে একই কায়দায় আরেক প্রতারক চক্রের সদস্যকে আটক করা হয়।

Glive24.com Logo 252x68 px White মিরপুরে দোকানে ঘুরে ঘুরে বিকাশের নাম্বার সংগ্রহকালে প্রতারক আজাদ আটক

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর