কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় আওয়ামী লীগ নেতা চতুর আলী গ্রেপ্তার

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা চতুর আলী প্রামাণিককে (৫৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

সোমবার (১২ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার পূর্ব গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার চতুর আলী প্রামাণিক খোকসা উপজেলার ৯ নম্বর জয়ন্তীহাজরা ইউনিয়নের ৫ নম্বর পূর্ব গোপালপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই গ্রামের মৃত বেগু প্রামাণিকের ছেলে।

 

খোকসা থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাতে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পূর্ব গোপালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চতুর আলী প্রামাণিককে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খোকসা থানা পুলিশের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর