কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে প্রতিবন্ধী পিতাকে জমি নেওয়ার জন্য অপহরণ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিবন্ধী পিতাকে জমি নেওয়ার জন্য অপহরণের অভিযোগ উঠেছে। উপজেলার বোয়ালীয়া ইউনিয়নের দাইড়পাড়া গ্রামে এ অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবন্ধী ইদ্রিস আলী (৭৫) এর পুত্র বধু বাদী হয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দাইড় পাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী ইদ্রিস আলীর ৪ সন্তান রেখে তার স্ত্রী মারা যায়। পরে তার ছোট ছেলে প্রবাশী আকমল হোসেনের বাড়িতে বসবাস করে ইদ্রিস আলী। কিন্তু অপর ৩ ছেলে তাকে তাদের নামে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে 

এনিয়ে গত ৮ জানুয়ারি সকাল ১০ টার দিকে ওই  ৩ ছেলে জাকির হোসেন (৫০) সবুজ (৪০) বিদ্যুৎ (৪৫) গোপনে যুক্তি করে প্রতিবন্ধী পিতাকে আকমলের বাড়ি থেকে জোর পূর্বক তুলে নিয়ে দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে এসে বোয়ালিয়া মৌজার  ৫৯৫ নং খতিয়ানের আর এস ৪০৫২১ নং দাগে, ১১ শতক জমি রেজিস্ট্রি করার চেষ্টা করলে তার আরেক ছেলে আকমল হোসেনের স্ত্রী ফিরোজা আক্তার জুই সংবাদ পেয়ে জমি রেজিস্ট্রি করতে বাধা দেয় এবং থানায় অভিযোগ করে, এতে ক্ষিপ্ত হয়ে তারা ফিরোজা আক্তার জুইকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে ইদ্রিস আলীকে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত  ফিরোজা আক্তার জুইকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত ফিরোজা আক্তার  জুই নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রিপোর্ট লিখা পযন্ত ইদ্রিস আলীকে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে বলে জানা গেছে।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর