কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিচার চেয়ে চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের অবস্থান

ইবি প্রতিনিধি ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা। প্রতিবাদে গতকাল সোমবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে চোখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

 

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলমসহ ক্যাম্পাসে কর্মরত অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা হামলায় জড়িতদের বিচার চেয়ে বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন।

 

এ ছাড়া হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে পৃথক পৃথক বিবৃতি দিয়েছে ইবির তিন সাংবাদিক সংগঠন। বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, কোনো রাজনৈতিক সংগঠন বা ব্যক্তি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া, ভয়ভীতি দেখানো, হেনস্তা করা কিংবা শারীরিকভাবে আক্রমণের অধিকার রাখে না।

 

তারা আরও বলেন, দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হামলা বা হয়রানি করা হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগের। রাবির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর