বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হওয়ায় আমলাপাড়ার কৃতিসন্তান ফুহাদ রেজা ফাহিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার (৩ অক্টোবর) রাত ৯টায় আমলাপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি এবং জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করে কুষ্টিয়া জেলা যুবদলের সাত সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
আমলাপাড়া স্পোর্টিং ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের আহ্বায়ক রাজু আহমেদ।
এ সময় বক্তব্য দেন ক্লাবের সাবেক সহ-সভাপতি আক্তারুজ্জামান হাসান ও মেজবার রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শোভন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম মানিক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুক্তার হোসেন, সদস্য নুরুল ইসলাম খোকন, দেবব্রত রায় বাচ্চু ও নুরুল ইসলাম রাজনসহ অন্যরা।
অনুষ্ঠানে বক্তারা ফুহাদ রেজা ফাহিমের নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে আমলাপাড়া এলাকার কৃতিসন্তান হিসেবে তার সাফল্য ও ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য শুভকামনা ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের সাবেক নেতৃবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়ানুরাগী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।









