কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

প্রবীণ সাংবাদিক ডাঃ এ কে এম কাওছার হোসেনের ৫ম মৃত্যু বার্ষিকী আজ

ভেড়ামারা প্রতিনিধি ॥ শুক্রবার কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রবীণ সাংবাদিক, পৌরসভার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ এ কে এম কাওছার হোসেন এর ৫ম মৃত্যু বার্ষিকী। ডাঃ এ কে এম কাওছার হোসেনের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ২০২১ সালে ২রা অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের সময় বর্ষীয়ান সাংবাদিক আলহাজ্ব ডা: এ কে এম কাওছার হোসেন ভেড়ামারা মধ্যবাজার সরকারি গালর্স স্কুল পাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। জীবিতাবস্থায় ডাঃ এ কে এম কাওছার হোসেন একজন পরহেজগার ব্যক্তি ছিলেন। সমাজে নির্ভেজাল ভাল মানুষ হিসেবে তিনি স্বীকৃতি লাভ করে পরিচিত ও সাংবাদিক মহলে শ্রদ্ধা ও ভালবাসার স্থান লাভ করেন।

খুবই বিনয়ী ও অমায়িক ব্যবহারের ব্যক্তিত্ব ছিলেন। আলহাজ্ব ডাঃ এ কে এম কাওছার হোসেন সাংবাদিকতায় এক কিংবদন্তী মহাপুরুষ। দেখতে দেখতে পেরিয়ে গেছে ৫বছর। ২০২১ সালে ২রা অক্টোবর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন মৃত্যু আজও স্তম্ভিত করে ভেড়ামারাবাসীকে। তার মৃত্যুর পর জানাযায় অংশ নিতে হাজার হাজার মানুষের স্রোতধারা তৈরি হয়েছিল ভেড়ামারা সরকারি কলেজ মাঠে। তার প্রতি মানুষের এমন হৃদয়স্পর্শী ভালোবাসা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। সৎ ও ন্যায়ের এক উন্নত দৃষ্টান্ত আলহাজ্ব ডাঃ এ কে এম কাওছার হোসেন। এ দেশের একজন পরিচ্ছন্ন সাংবাদিক নেতা। উনি খুব সহজেই মানুষের সাথে মিশে যেতেন। কোন অহংকার বা লোভ লালসা তার মাঝে ছিল না।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর