ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদোগে গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার সময় উপজেলা চত্বরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি, নগদ অর্থ প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”।
ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খোকন সভাপতিত্বে বক্তব্য রাখেন,ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা সমাজ সেবা অফিসার এমদাদুল হক বিশ্বাস, ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মোলায়েম হোসেন প্রমুখ।









