কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

বিশেষ প্রতিনিধি ॥ দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়া জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচিতে অংশ নিতে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হোন। জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত এর নেতৃত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক জামির হোসেনের সার্বিক পরিচালনায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এছাড়া এতে সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন, কুষ্টিয়া ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’ ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, খুনি হাসিনার ফাসিচাইসহ বিভিন্ন স্লোগান দেন। এসময় জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের পতন যেদিন হয়েছে, সেদিনই তাদের রাজনৈতিকভাবে কবর রচিত হয়েছে।

তাদের নেতৃত্ব ও নেতাকর্মীদের একটি অংশ দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ শুধু রাজনৈতিকভাবে পতিত হয়নি, তারা একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, ফ্যাসিবাদরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে, যা মানুষের জানমালের জন্য হুমকি। ওদেরকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ ছাত্রদল আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে। সমাবেশে বক্তারা বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

তারা দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও বিভিন্ন ধরনের চক্রান্তের বিরুদ্ধে জাতীয়তাবাদী নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার অভিযোগ তুলে ধরেন। সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেন তারা। বক্তারা আরো বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ভবিষ্যতে নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টির কোনো চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলেও জানান তারা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর