কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান। লোকপ্রশাসনের সাথে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে লোকপ্রশাসন ১-০ গোলে ট্যুরিজমকে হারিয়ে জয়ী হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমান।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মতিনুর রহমান বলেন, “শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রম সচল রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত চরিত্র গঠন এবং দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীরা নিজেদের চরিত্র গঠনের পাশাপাশি জাতি গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখবে-এটাই আমাদের প্রত্যাশা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর