কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবির ৫ম সমাবর্তন বাস্তবায়নে স্টিয়ারিং কমিটি গঠন

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বহুল প্রতীক্ষিত ৫ম সমাবর্তন আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান এবং সদস্য-সচিব হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানকে মনোনীত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব ডিন, বিভাগীয় সভাপতি, আবাসিক হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, সিনিয়র শিক্ষকসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গঠিত কমিটির সদস্যরা সমাবর্তন আয়োজনের সার্বিক পরিকল্পনা, প্রস্তুতি, সমন্বয় ও বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের ১, ২ অথবা ৩ তারিখের মধ্যে যেকোনো একদিন ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন আয়োজনকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘদিন পর আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান ও একাডেমিক জীবনের গুরুত্বপূর্ণ এই আয়োজনকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর