বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় বজ্রপাতের আঘাতে গোডাউনে আগুন ও ভবন ধসে ধানসহ ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার খাজানগর এলাকায় বজ্রপাতে জাহিদ অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খাজানগরে দুপুরে বৃষ্টি চলাকালীন সময়ে বজ্রাপাতে জাহিদ অটো রাইস মিলের একটি ধানের গোডাউনে। বাজ্রপাত পড়ার পরপরই গোডাউনের নিচে আগুন ধরে যায়। আগুন ধরার সঙ্গে সঙ্গেই গোডাউনের টিনের চালা ভেঙে দেয়ালসহ গোডাউনটি সম্পূর্ণ ধসে পড়ে।
আগুন এবং গোডাউনে থাকা সমস্ত ধানই ভিজে নষ্ট হয়ে যায়। ভবন ধসে একটি মোটরসাইকেলসহ গোডাউনে থাকা মিলের যন্ত্রাংশ , মোটরসাইকেল ও কয়েক হাজার মণ ধানসহসহ অন্তত ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শী বিপ্লব হোসেনের বলেন, বৃষ্টি চলাকালীন প্রথমে গোডাউনে ডাক পড়ে (বজ্রপাত)। গোডাউনে থাকা সমস্ত ধানই ভিজে গেছে। এটি অনেক বড় গোডাউন ছিল, যেখানে এখনও প্রায় ৮-৯ হাজার বস্তা ধান রয়েছে। আমার একটি মোটরসাইকেল গোডাউনের নিচে পড়ে দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনার পরপরই মিলের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
জাহিদ অটো রাইস মিলের ম্যানেজার বলেন, হঠাৎ বজ্রপাতে আগুনে জ্বলে ওঠে। তারপর দেখি টিনের ওয়াল সব ভেঙে পড়ল। কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। জাহিদ অটো রাইস মিলের সত্ত্বাধিকারী জাহিদ বলেন, গতকাল দুপুরে বজ্রপাতের আঘাতে আমার ধানের গোডাউনটি ধসে পড়ে। আমি সে সময় ছিলাম না। একটি মোটরসাইকেল ধান ও যন্ত্রাংশসহ প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি নিশ্চিত করে কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হারুন অর রশিদ বলেন, কিছুক্ষণ আগে বিষয়টি জেনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।









