কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাসিব ড্রিম স্কুল কলেজ

বিশেষ প্রতিনিধি ॥ ॥ ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর কাবাডি খেলায় কুষ্টিয়ার হাসিব ড্রিম স্কুল কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় হাসিব ড্রিম স্কুল কলেজ প্রথমে মিরপুরকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। পরে কুমারখালীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটির কাবাডি দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইউনুছ আলী। পরে অতিথিদের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন হাসিব ড্রিম স্কুল কলেজের কাবাডি দলের অধিনায়ক প্রাঞ্জল কুমার দাস। এদিকে দলের এই সাফল্যে হাসিব ড্রিম স্কুল কলেজের চেয়ারম্যান, দেশবরেণ্য শিল্পপতি আলহাজ্ব মজিবর রহমান এবং অধ্যক্ষ ড. মেজর মো. নুরুল আমিন হেলাল (অব.) কাবাডি দলের সকল খেলোয়াড় ও সংশ্লিষ্টদের অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর