কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সাতজনসহ মোট ৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহদানে গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শোমসপুর ইউনিয়নের শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র প্রার্থী মো. রিপন হোসেন।

বিশেষ অতিথি ছিলেন খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রোকোনুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। সংবর্ধনায় ৩৫ জনকে সম্মাননা ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা করে উপহার দেওয়া হয়। কৃতী শিক্ষার্থী সাদিয়া সিদ্দিক জানায়, শিক্ষক ও বাবা-মায়ের দোয়া এবং নিজের পরিশ্রমে জিপিএ-৫ অর্জন করতে পেরেছি। খুবই ভালো লাগছে, এ ধরনের সংবর্ধনায় শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে। সহকারী শিক্ষক সামিউল ইসলাম বলেন, শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে এসএসসিতে সফলতা অর্জন করেছে।

সংবর্ধনা প্রদানে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহদানে এমন সংবর্ধনা অনুষ্ঠান আরও বেশি বেশি হওয়া দরকার বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামান। তিনি বলেন, এসএসসি পরীক্ষায় শোমসপুর বালিকা বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিপন হোসেন বলেন, বর্তমান সরকার শিক্ষা ও উন্নয়নবান্ধব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহদানের লক্ষ্যেই এমন সংবর্ধনা অনুষ্ঠান। ভবিষ্যতে আরও বড় আয়োজন করা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর