কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বেকারী ব্যবসায়ীদের আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় বেকারী ব্যবসায়ীদের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কারামাই চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে শিশির বেকারীর স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম-কে পুনরায় সভাপতি এবং নূরানী বেকারীর স্বত্বাধিকারী  সগির আহাম্মদ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ব্যবসায়ী ও মালিক প্রতিনিধিরা বেকারী শিল্পের বর্তমান দুরাবস্থা তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, ময়দা, চিনি, তেলসহ বেকারী সামগ্রী উৎপাদনের মূল কাঁচামালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে। এর ওপর ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং)-এর কারণে কারখানার স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে, যা নিয়মিত ব্যবসা পরিচালনায় বড় ধরণের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো: শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান বাজার পরিস্থিতিতে বেকারী ব্যবসা টিকিয়ে রাখা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। কাঁচামালের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ সংকটের কারণে প্রান্তিক ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়ছেন।” সাধারণ সম্পাদক সগির আহাম্মদ এ সমস্যা সমাধানে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন। আলোচনা সভা শেষে উপস্থিত ব্যবসায়ীরা নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানান এবং বেকারী শিল্পের সার্বিক স্বার্থ রক্ষা ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রাখতে নতুন কমিটির নেতৃত্বে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর