কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

কুমারখালী প্রতিনিধি ॥ “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যে কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা মাহমুদের সঞ্চালনায় অন্ষ্ঠুানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা। অন্ষ্ঠুানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার তদন্ত ওসি মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পৌর বিএনপির সভাপতি হাজী মনোয়ার হোসেন প্রমূখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা আখতার বলেন, শতভাগ সাক্ষরতা নিশ্চিত ও শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর