কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে অপহরণ মামলার আসামি টুটুল গ্রেফতার 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার চাঞ্চল্যকর অপহরণ মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মো. টুটুলকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি  মল্লিকপাড়া এলাকার মো. রবিউল ইসলামের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হিরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নথিসূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর সকালে পোড়াদহ এলাকা থেকে এই অপহরণের ঘটনা ঘটে। পরবর্তীতে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নির্দেশক্রমে মিরপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রজু করা হয়। মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেফতারে সাঁড়াশি অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। মামলার তদন্তকারী কর্মকর্তা  নেতৃত্বে পরিচালিত অভিযানে এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মো. টুটুলকে গ্রেফতার করা হয়।

গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি (তদন্ত) আবদুল আজিজ জানান, “অপরাধ সংগঠিত হওয়ার পরপরই পুলিশ তৎপর ছিল। এজাহারনামীয় ৩ নম্বর আসামি মো. টুটুলকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত প্রধান আসামিসহ অন্যান্য পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার এবং ভুক্তভোগীকে উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে।

অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।” পরবর্তীতে বিকেলে মিরপুর থানার ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুপুর ১২টার পরপরই গ্রেফতারকৃত আসামি মো. টুটুলকে থানা পুলিশ হেফাজত থেকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, “সমাজ থেকে এমন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।

এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মূল আসামিসহ জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।” এদিকে, অপরাধীকে দ্রুত চিহ্নিত ও গ্রেফতার করায় মিরপুর থানা পুলিশ এবং কাকিলাদহ ক্যাম্প ইনচার্জের কার্যকর ভূমিকার প্রশংসা করেছে স্থানীয় সুশীল সমাজ। একই সাথে ঘটনায় জড়িত প্রধান আসামিসহ বাকি অপরাধীদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর