ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ আধুনিক নগর গড়ার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ভেড়ামারা পৌরসভা মিলনায়তনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ওটএওচ)-এর অধীনে এই “৩য় পরামর্শ সভা” অনুষ্ঠিত হয়। পৌরসভার মহাপরিকল্পনা (গধংঃবৎ চষধহ) প্রণয়নের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।
সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (খএঊউ), এশীয় উন্নয়ন ব্যাংক (অউই) এবং ফরাসি উন্নয়ন সংস্থা (অঋউ)-এর যৌথ অর্থায়ন ও সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ভেড়ামারা পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এই পরামর্শ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় ভেড়ামারার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলার জন্য বিভিন্ন প্রস্তাবনা ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার প্রশাসক মো: আমিরুল আরাফাত, এলজিইডির সিনিয়র প্ল্যানার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ওটএওচ) দেবাশীষ চক্রবর্তী, এলজিইডি রিজিওনাল কোঅর্ডিনেটর (ঢাকা দক্ষিণ), আরবান প্ল্যানার, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ওটএওচ) এস এম আবদুল্লাহ আল মামুন, এলজিইডিসিনিয়র প্ল্যানার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ওটএওচ) সরোয়ার হোসেন অপু,
এলজিইডি প্ল্যানার, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ওটএওচ) .মো. ইয়াসির হোসাইন, উপ-প্রকল্প পরিচালক (ওটএওচ) মো: শফিকুল আহসান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম সারোয়ার, পৌরসভার উপ সহকারি ইঞ্জিনিয়ার সোহানুর রহমান শিশির। বক্তারা জানান, একটি পরিকল্পিত ও আধুনিক পৌরসভা গঠনে এই মহাপরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই এই উন্নয়ন রূপরেখা চূড়ান্ত করা হচ্ছে। পুরো প্রকল্পটির সফল বাস্তবায়নে ভেড়ামারা পৌরসভা সর্বাত্মক কাজ করে যাচ্ছে।









