কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বুড়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে একটি অভিযানিক দল বুড়াপাড়া গ্রামে আব্দুস সালামের বসতবাড়িতে অভিযান চালায়।

এ সময় তার বসতঘর তল্লাশি করে ৭ হাজার ৫০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আব্দুস সালামকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আব্দুস সালাম ওই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের জামায়াতের আমির হিসেবে পরিচিত সলক মেম্বারের ছোট ভাই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এ ঘটনায় পরিদর্শক খবির আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর