কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস দমনে জোরালো অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। কুষ্টিয়া জেলা পুলিশ, মিরপুর থানা পুলিশ এবং র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথ এই বাহিনী উপজেলার কুর্শা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। গতকাল ‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অভিযানে নেতৃত্ব দেন মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদার এবং মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে সন্দেহভাজন বিভিন্ন মাদক কারবারির বাড়ি তল্লাশি করা হয়।

যদিও তাৎক্ষণিকভাবে কোনো মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়নি, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মাদক কারবারিদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ। এলাকাকে সম্পূর্ণ অপরাধমুক্ত করতে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা এবং সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর