কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খেজুরতলা পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আজাদ সানি ॥ কুষ্টিয়া সদর উপজেলার খেজুরতলা পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ‘আলোচনা ও অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিকাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি প্রভাষক মো. আবু সাঈদ, পাটিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, আল হেরা একাডেমির সভাপতি আবু তালেব রওশন, বিএনপি নেতা নূরুল ইসলাম ও দাউদ আলী মণ্ডল, যুবদল নেতা মতিউর রহমান লিটন মেম্বার, জামায়াত নেতা উসমান গণি, আশাদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর