আজাদ সানি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে মাজিহাট স্কুল মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, এলাকার উন্নয়নের কথা বিবেচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কীভাবে এলাকার মানুষের জন্য কাজ করা যায়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
তিনি বলেন, কুর্শা ইউনিয়নে একটি হাসপাতাল স্থাপন করা যায় কি না, থানা পর্যায়ের কোনো সরকারি অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া যায় কি না এসব বিষয় নিয়ে ভাবতে হবে। পাশাপাশি রাস্তাঘাট, সেতু-কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, কোনো বিভেদ বা দ্বন্দ্ব নয়; সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে হবে।
এ সময় তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
মিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আশরাফুল আলম সৈনিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু,
মিরপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ বিশ্বাস, আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম নায়েব মেম্বার ও ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান মেম্বার। এ ছাড়া কুর্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন লালু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মিঠু, ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কানু,
আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন মুনু মেম্বার, কুর্শা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকতিয়ার উদ্দিন, বিএনপির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী মেম্বার, মিলনুজ্জামান, ইউনিয়ন যুবদলের সভাপতি চানিক মালিথা মেম্বার, ইউনিয়ন যুবদল নেতা এনামুল হক স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় এলাকার উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম, সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা করা হয়।









