দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পূর্ব ফিলিপ নগর গ্রামের মৃত মজির উদ্দিন সরদারের ছেলে মোঃ কেরামতুল্লার, ১২৮৮/১ খতিয়ানের আর, এস দাগ ৩৫৩৮ এর ১.০২ একর জমির মধ্যে .৪৫ একর জমি জোরপূর্বক দখল করে মৃত এলাহী সরদারের স্ত্রী মেমজান নেছা ও ইয়াকুব আলীর ছেলে মিজানুরের বিরুদ্ধে বসতি নির্মানের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মোঃ কেরামতুল্লা বলেন, আমি বাদি হয়ে গত ১৮ আগস্ট কুষ্টিয়া অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ করলে আদালত ১৪৪ ধারা জারি করে।
দৌলতপুর থানা পুলিশের এ এস আই মোঃ দেলোয়ার হোসেন আদালতের নির্দেশ জারি করে আসেন। আদালতের নির্দেশ জারি করে আসার পরেও মেমজান নেছা ও মিজানুর রহমান আদালতে নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখে কার্যক্রম চলমান রাখে। পরে আমি বাধ্য হয়ে আবার আদালতে অভিযোগ দেয়, আদালত ১৪৪/১৪৫ ধারা জারি করেন এবং আবার দৌলতপুর থানা পুলিশের এ এস আই দেলোয়ার হোসেন আদালতে আদেশ জারি করেন। পুলিশ ঘটনা স্থানে গেলে কাজ বন্ধ করে দিচ্ছে তারা। কিন্তু পুলিশ চলে আসলেই আবার কাজ শুরু করে দিচ্ছে তারা এবং রাত দিন কাজ করছে।
আমি সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছি। এদিকে মেমজান নেছা ও মিজানুর রহমানের দাবি তারা আদালতের সকল নির্দেশনা মেনেই কাজ করছেন। এবং তারা বলেন আমরা সকলের সাথে কথা বলে এবং ম্যানেজ করেই কাজ করছি। এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশ এ এস আই মোঃ দেলোয়ার হোসেন বলেন আমি গত ২১ আগস্ট নোটিশ জারি করে উভয় পক্ষের স্বাক্ষর নিয়ে আদালতে পাঠিয়ে দিয়েছি। আবার ২৩ আগষ্ট নতুন আদেশ আসলে পূনরায় জারি করে এসেছি।









