কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। গতকাল রোববার (২৩ আগস্ট) ভোররাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির চল্লিশপাড়া ও মথুরাপুর বিওপি এলাকায় অভিযান দুটি চালানো হয়। এসময় চল্লিশপাড়া মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।

পরে সকাল সাড়ে ৭টায় রিফিউজি পাড়া মাঠ থেকে ৫ বোতল ভারতীয় মদ ও ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৬ লাখ ৭ হাজার ৫০০ টাকা। দুটি অভিযানে জব্দ মাদকদ্রব্যের মোট বাজারমূল্য ৬ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। গতকাল রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর