সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসায় নাশকতা মামলায় দুই ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মোট আট নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে সংশ্লিষ্ট নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে তারা আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। জেলহাজতে পাঠানো ব্যক্তিরা হলেন,
খোকসা আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকমল হোসেন, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ, সাধারণ সম্পাদক আসিফ সরফরাজ শুভ, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান সাগর, যুবলীগ নেতা সুরুজ এবং আওয়ামী লীগ নেতা দিলীপ বিশ্বাস ষষ্ঠী সহ আরো অনেক। মামলাটি আগে থেকেই দায়ের করা ছিল বলে জানা গেছে। ওই মামলায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তারা আদালতে হাজির হন। পরে শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। তবে মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।









