কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নকে উৎসাহিত করার লক্ষ্যে গতকাল রোববার (২৩ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামানের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি। তিনি বলেন, বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মাটির ক্ষয়রোধ, বিশুদ্ধ বাতাস নিশ্চিত ও মানুষের দৈনন্দিন বিভিন্ন প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হলে এর সুফল দীর্ঘমেয়াদে পাওয়া সম্ভব।

এ বিদ্যালয় থেকে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ উদ্যোগ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে প্রতিটি অঞ্চলকে সবুজায়নের আওতায় আনা সম্ভব। শিক্ষার্থীদের শুধু চারা রোপণ নয়, নিয়মিত পরিচর্যা ও গাছের সুরক্ষার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। আয়োজক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান বলেন, গাছ লাগানো ও এর যথাযথ পরিচর্যা করা সবার দায়িত্ব।

গাছ কাটার তুলনায় নতুন গাছ লাগানোর হার কমে যাওয়ায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চারা বিতরণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর