কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে আদালতের নির্দেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পূর্ব ফিলিপ নগর গ্রামের মৃত মজির উদ্দিন সরদারের ছেলে মোঃ কেরামতুল্লার, ১২৮৮/১ খতিয়ানের  আর, এস দাগ ৩৫৩৮ এর ১.০২ একর জমির মধ্যে .৪৫ একর জমি জোরপূর্বক দখল করে  মৃত এলাহী সরদারের স্ত্রী মেমজান নেছা ও ইয়াকুব আলীর ছেলে মিজানুরের বিরুদ্ধে বসতি নির্মানের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মোঃ কেরামতুল্লা বলেন,  আমি  বাদি হয়ে গত ১৮ আগস্ট কুষ্টিয়া অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে  একটি অভিযোগ  করলে আদালত ১৪৪ ধারা জারি করে।

দৌলতপুর থানা পুলিশের এ এস আই মোঃ দেলোয়ার হোসেন আদালতের নির্দেশ জারি করে আসেন। আদালতের নির্দেশ  জারি করে আসার পরেও মেমজান নেছা ও মিজানুর রহমান  আদালতে নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখে কার্যক্রম চলমান রেখেছে। আমি সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছি। এদিকে মেমজান নেছা ও মিজানুরের দাবি তারা সকল নির্দেশনা মেনেই কাজ করছেন। এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশ এ এস আই মোঃ দেলোয়ার হোসেন বলেন আমি গত কাল ২১ আগস্ট নোটিশ জারি করে উভয় পক্ষের স্বাক্ষর  নিয়ে আদালতে পাঠিয়ে দিয়েছি। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর