কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মরহুম আরাফাত রহমান কোকো’র ৫৭তম জন্মবার্ষিকীতে কুষ্টিয়ায় দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি ॥ মরহুম আরাফাত রহমান কোকো’র ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুম্মা কুষ্টিয়া বড় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা, পরিবারের সদস্যদের জন্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় মুসল্লীরা। দোয়া মাহফিলে বক্তারা মরহুম আরাফাত রহমান কোকো’র স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর