খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৮ই আগস্ট ২০২৬, ১:৩৪ এএম

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ হাজার ১২০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প। অভিযানে আজিজুল শেখ (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা আবুল হোসেন শেখ এবং মাতা নুরজাহান খাতুন।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর থানার বটতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খাজানগর বাজারে জনতা ব্যাংকের সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৪ হাজার ১২০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য