কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মাদক উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। উদ্ধারকৃত সব মাদকই মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ধলা বিওপির একটি টহল দল সদর উপজেলার মোল্লাপাড়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ভারতীয় গাঁজা, ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা। এদিকে ৩১ জুলাই ভোর ৪টা ১০ মিনিটে প্রাগপুর বিওপির একটি টহল দল মাথাভাঙ্গা নদীর পাড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ২৪ হাজার ৮০০ টাকা।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান দমন এবং মাদকসহ সব ধরনের অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর