কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এমপি বাচ্চু মোল্লার সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কুষ্টিয়া জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কুষ্টিয়া শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার উন্নয়ন, দৌলতপুরসহ বিভিন্ন এলাকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমীন রানা কানাই, সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সাবেক ছাত্রনেতা শহিদুজ্জামান শিপন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মাজেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনায় স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতারা। এ সময় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা নেতাকর্মীদের শুভেচ্ছা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের কল্যাণ, এলাকার উন্নয়ন এবং সবার অংশগ্রহণে একটি সমৃদ্ধ কুষ্টিয়া গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর