কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

উল্টো রথেও ভক্তদের উপচে পড়া ভিড়

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার শতাব্দী প্রাচীন শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের রথযাত্রায় উল্টোরথের দড়ি টানতে বৃষ্টি উপেক্ষা করে শত শত ভক্ত অংশ নেন। গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের বড় বাজার মন্দির থেকে এ রখযাত্রা শুরু হয়। ভক্তরা রথটি দড়ি ধরে টেনে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে চত্বরে নিয়ে গিয়ে রাখেন। গত বৃহস্পতিবার এই রথ শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির থেকে ভক্তরা টেনে বড় বাজার মন্দির চত্বরে নিয়ে যান। ১৯০৫ সালে নলডাঙ্গার রাজা প্রমথভূষণ দেবরায় শহরের এনএস রোডের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির থেকে এই রথযাত্রার প্রচলন করেন। সে সময় পিতলের তৈরি রথ টানা হত। তবে মুক্তিযুদ্ধের সময় রথের পিতল লুট হয়ে যায়।

পরে বর্তমান রথটি তৈরি করা হয়। এদিকে গেল বৃহস্পতিবার অনুষ্ঠিত রথযাত্রার মতই গতকাল শুক্রবার উল্টো রথযাত্রা উপলক্ষে এনএস রোডের দুপাশে বসে গ্রামীণ মেলা। এখানে মন্ডা মিঠাই থেকে শুরু করে ঘর গেরস্থালীর সামগ্রী শিশুদের খেলনাসহ নানা বাহারির পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মানুষের উপচে পড়া ভিড়ে জমজমাট হয়ে উঠে এই মেলা। তারা জানান, জগন্নাথ দেবের কাছে নিজের পরিবার এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় তারা প্রার্থনা করছেন। উৎসবে অংশ নেয়া সনাতন ধর্মীরা বলেন, কুষ্টিয়া শহর এক সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পেরে আনন্দিত তারা। এদিকে, এ রথযাত্রা উপলক্ষে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর