খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৬ই জুলাই ২০২৬, ৩:৪১ এএম

বিশেষ প্রতিনিধি ॥ আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ বিতরণ এবং ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ আরও সবুজ করে গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার (১৫ জুলাই) সকালে অনুষ্ঠানের শুরুতে, দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এরই অংশ হিসেবে কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে, শহরের হাউজিং এস্টেট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে একযোগে ২ লাখ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে কুষ্টিয়া থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এছাড়া জেলা প্রশাসক মো: তৌহিদ বিন-হাসান, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, পুলিশের কর্মকর্তাসহ হাউজিং এস্টেট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারীগণ, রাজনৈতিক নেতাকর্মী ও বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তোমরা চেষ্টা করবে প্রতি বছর একটি করে গাছ লাগানোর জন্য। সেটা তোমার স্কুলে হোক, সেটি তোমার বাসার আশেপাশে হোক, যেখানে যেখানে মনে করবে একটি গাছ রোপণ করা যাবে। তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, একটি করে গাছ রোপণ করবে। আসো আমরা সকলে মিলে চেষ্টা করি, আমাদের এই বাংলাদেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, কুষ্টিয়াকে সবুজায়ন করতে সকলে মিলে গাছের চারা রোপন করতে হবে। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। পরে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য